অপরূপ সুন্দর আমার প্রিয়া সুন্দর তার চাঁদনী মুখ । যখনি দেখি মুখের দিকে আমি খুঁজে পাই সুখ ।। অপরূপ সুন্দর প্রিয়ার চাহনি কখনো হাস্যময়ী বা অভিমানী । বাস্তবতার ‘পরে জীবন ভরে রইবো আমি প্রিয়ার তরে ।। আমার প্রিয়া সদা নির্লোভী কখনো সদাচারী বা স্বল্পভাষী । যখনি দেখি প্রিয়ার হাসি ইচ্ছে হয় তারে ভালবাসি ।। প্রিয়া মিষ্টি সুরে গায় যখনি আমি শুনতে চাই । চেয়ে থাকে আমার দিকে যবে আমি দুঃখ পাই ।। প্রিয়ার আছে সুন্দর মন আরও আছে নন্দিত একজন । যে জনেরে সে ভালবাসে নাম তার চৌধুরী মোহন ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।